সরকারি মুজিব কলেজ 1 জানুয়ারি, 1972 সনে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠাকালীন
কলেজের নাম ছিল মুজিব মহাবিদ্যালয়। 01-06-1986 সনে কলেজটি জাতীয়করণ করা হয় এবং তখন
কলেজের নাম দেওয়া হয় সরকারি মুজিব কলেজ। প্রতিষ্ঠার
পর থেকেই কলেজটি নোয়াখালী জেলার উপকূলীয় উপজেলা কোম্পানীগঞ্জের প্রান্তিক মানুষের মাঝে
বিদ্যা অর্জনের বাতিঘর হিসেবে কাজ করে আসছে। মননশীল মানুষ গড়ায় কলেজটির রয়েছে গৌরবময়
অতীত, সমুজ্জ্বল বর্তমান এবং সম্ভাবনাময় ভবিষ্যৎ। কলেজটি অত্যাধুনিক প্রযুক্তিসমৃদ্ধ,
প্রগতিশীল ও নৈতিকতাভিত্তিক শিক্ষা প্রতিষ্ঠান। এখানে শিক্ষার্থীদের মেধা, মনন সৃজনশীলতা
ও মানবিক মূল্যবোধ বিকাশের সর্বোচ্চ সুযোগ-সুবিধা রয়েছে। কলেজের শিক্ষকবৃন্দ প্রতিটি
শিক্ষার্থীকে যুগোপযোগী, দক্ষ এবং আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য আন্তরিকভাবে
কাজ করে যাচ্ছেন। জ্ঞান অর্জনের পাশাপাশি শিক্ষার্থীদের মাঝে দেশপ্রেম, সততা, নিষ্ঠা
ও সামাজিক দায়িত্ববোধ জাগ্রত করাই আমাদের মূল লক্ষ্য। জ্ঞান অর্জনের প্রতি শিক্ষার্থীদের
উজ্জীবিত করা, তাদের জ্ঞানের দিগন্ত রেখাকে সম্প্রসারিত করা, তাদের সুপ্ত প্রতিভাকে
জাগ্রত করা এবং বিদ্যার্থীদের মনের গভীরে এক অনন্য আনন্দ ও দীপশিখা প্রজ্জ্বলনের ব্রত
নিয়ে একঝাঁক তরুণ শিক্ষক এখানে পাঠদান করে যাচ্ছেন।
কোম্পানীগঞ্জ সরকারি কলেজ কতৃর্ক; সর্বসত্ব সংরক্ষিত
কারিগরি সহযোগিতায়: এক্সপ্লোর আইটি